শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘প্রতিশোধ নিতে’ ইউক্রেনজুড়ে রাশিয়ার সিরিজ হামলা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৭৯ বার
ছবি : সংগৃহীত

ক্রিমিয়া সেতুতে হামলার জন্য ইউক্রেনকে দায়ীকে করেছে রাশিয়া। এর একদিন পরেই ইউক্রেনজুড়ে সিরিজ বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় ইউক্রেনে ড্রোন ও সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

মঙ্গলবার ভোর নাগাদ বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসা, মিকোলাইভ, দোনেতস্ক, খেরসন, ঝাপোরিজজিয়া, দিনিপ্রপেত্রভস্ক অঞ্চল রুশ ড্রোন হামলার হুমকির মুখে পড়েছে।
ইরানি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া 

এ ছাড়া রাশিয়া সম্ভবত পোলতাভা, চেরকাসি, খারকিভ এবং কিরোভহারদ অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে। ওডেসার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ কিপের বলেছেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার ড্রোন হামলা রুখতে কাজ করছে।

তিনি একে কয়েক দফা সিরিজ হামলা হিসেবে উল্লেখ করেছেন। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায় নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com