বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে: মেহজাবীন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৫১ বার
ছবি : সংগৃহীত

শোবিজের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় দক্ষতায় ছোটপর্দায় অনেক আগেই শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন তিনি। দাপটের সঙ্গে অভিনয় করছেন। এখন আর নাটকে সীমাবদ্ধ নন তিনি।

সাম্প্রতিক এই অভিনেত্রীকে ওভার দ্য টপ (ওটিটি) প্লাটফর্মেও দুর্দান্তভাবে দেখা যাচ্ছে। এই মাধ্যমে গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন তিনি। ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজে কাজ করছেন।

কাজ নিয়ে ব্যস্ত থাকলেও মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় দেখা যায় তাকে। সেখানে প্রায়ই ব্যক্তিগত ও ক্যারিয়ার বিষয় নিয়ে কথা বলে থাকেন। কিছুদিন পরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘আমি কি তুমি’। আর সেটির একটি পোস্টার নিজের ওয়ালে শেয়ার করেছেন এই তারকা।

সম্প্রতি মেহজাবীন নিজে তার ফেসবুক ভেরিফায়েড পেজে ‘আমি কি তুমি’ ওয়েব সিরিজের পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘প্রতিটা মানুষের জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে। ভালোবাসার মানুষ চলে গেলেও এই প্রেম কখনো চলে যায় না…।’

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারি মাসে অভিনয় জীবনের ১২ বছর হয়েছে তার। এই সময়ে প্রাপ্তির খাতাই ভারী। আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।

২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন মেহজাবীন। এরপর ফটোশুট ও মডেলিং দিয়ে ২০১৩ পর্যন্ত কাজ করেন তিনি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এ পর্যন্ত ৪৪৫টিরও বেশি নাটক ও ৮০টিরও বেশি বিজ্ঞাপনে দেখা গেছে এই অভিনেত্রীকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com