বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

গিনেস রেকর্ড করতে ফ্যাশন শো, অংশ নিচ্ছেন বাংলাদেশি মডেল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১২০ বার

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ- ২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। এরই মধ্যে তিনি অভিনয়ে নাম লিখিয়েছেন। তার অভিনীত প্রথম টেলিফিল্ম ‘স্বপ্ন তোমার জন্য’। দেখা গেছে ওয়েবে ও সিনেমাতেও। বর্তমানে এই সুন্দরী ব্যস্ত আছেন নানা কাজে।

নতুন খবর হলো- আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েত ‘লাদাখ’য় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন চট্টগ্রামের মেয়ে তোরসা। এমনটাই জানালেন এই মডেল।

তোরসার কথায়, ‘এবারের পথচলাটা একটু ভিন্ন। কারণ আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েতে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। এটি জি২০ সামিটের অংশ। এটা নিঃসন্দেহে ভালো লাগার। আমার সবটুকু মেধা ও শ্রম দিয়ে চেষ্টা করব দেশের সম্মান বয়ে আনতে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েত ‘লাদাখ’ শোটি আগামী ২৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। এতে জি২০ দেশের অনন্যা মিস ইউনিভার্স, ওয়ার্ল্ডস এবং আর্থদের সঙ্গে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের তোরসা অংশ নিয়ে ১৯ হাজার ফুট পাহাড়ের ওপর পদধুলি রাখবেন দেশের পতাকাসহ। এতে মিস ইউনিভার্স, ওয়ার্ল্ডস এবং আর্থও থাকবে যারা শান্তি ও বন্ধুত্বের আদর্শের মাধ্যমে ক্ষমতায়নের উপর আলোকপাত করবে।

যারা র‌্যাম্পে হাঁটবেন তাদের মধ্যে রয়েছেন ভারতের বংশিকা পারমার, মিস আর্থ, গিউলিয়া রাগাজিনি, ইতালির মিস আর্থ, লিন্ডসে কফি, মার্কিন যুক্তরাষ্ট্রের মিস আর্থ, ইউমি কাটো, জাপানের মিস ইউনিভার্স, লুইসা বার্টন, যুক্তরাজ্যের মিস আর্থ, অ্যানাবেলা ফ্লেক। জার্মানি থেকে মিস আর্থ, বাংলাদেশ থেকে মিস ওয়ার্ল্ড’র রাফাহ নানজিবা তোরসা।

পুরো অনুষ্ঠান নিয়ে একটি ডকুমেন্টারি হবে। যা নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম দেখানো হবে। কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও এটি দেখানো হবে বলে জানান তোরসা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com