বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

বিমানবন্দরে মাদকসহ গ্রেপ্তার জিজি হাদিদ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১২৫ বার
ছবি : সংগৃহীত

সাম্প্রতিককালে ব্যক্তিগত জীবনের কারণে একাধিক বার চর্চায় উঠে এসেছেন আমেরিকার জনপ্রিয় মডেল জিজি হাদিদ। এবার বিমানবন্দরে গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার বন্ধু লিয়া নিকোল ম্যাকার্থিও। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে অংশগ্রহণ করেছিলেন জিজি। সেই উপলক্ষ্যেই ছিলেন ফ্রান্সে। সেখান থেকে ফেরার সময়ে ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

যদিও তাদের কাছে খুব কম পরিমাণ মাদক ছিল। বিদেশ থেকে আমেরিকায় মাদক পাচার করার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মাথাপিছু এক হাজার আমেরিকান ডলার জরিমানা দিয়ে মুক্তি পান জিজি ও লিয়া। এর আগেও ২০১৫ সালে ‘ভিক্টোরিয়াস সিক্রেট’-এর একটি অনুষ্ঠানে কোকেনের নেশা করার অভিযোগ উঠেছিল জিজির বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন সুপারমডেল।

লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে তার প্রেম নিয়ে হলিউডে কানাঘুষা।

একাধিকবার তার সঙ্গে দেখাও গিয়েছে জিজিকে। যদিও প্রেমের কথা কখনও স্বীকার করেননি জিজি বা লিও কেউই। এর আগে ব্রিটিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর প্রাক্তন সদস্য জায়ান মালিকের সঙ্গে বছর ছয়েক প্রেমের সম্পর্কে ছিলেন জিজি। তাদের আড়াই বছর বয়সী এক সন্তানও রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com