শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নারী বিশ্বকাপ শুরু আগে অকল্যান্ডে গুলিতে নিহত ২

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৭৮ বার
ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের মধ্য অকল্যান্ডে গুলিতে দু’জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ছয়জন। নারী বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শুরুর কয়েক ঘণ্টা আগে এই ঘটনা নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপ পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ডের কর্মকর্তারা টুইটারে বলেন, এটি একটি ‘বিচ্ছিন্ন’ ঘটনা। এতে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়েনি।

রক্তস্নাত এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ৭.২২-এ লোয়ার কুইন্স স্ট্রিটে এক লোক বন্দুক দিয়ে গুলি করে। তবে তার উদ্দেশ্য সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়নি। নিহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

পরে ওয়েলিংটনে এক সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস বলেন, নারীদের বিশ্বকাপ পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সূত্র : সিএনএন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com