রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

‘তারা কেউ কিন্তু শাকিবের বাচ্চার মা হয়নি’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৩১ বার
ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মন্তব্যে খেপে গেলেন চিত্রনায়িকা রত্না কবির। অপু বিশ্বাসের নাম না নিয়ে তাকেই ইঙ্গিত করে সমালোচনাকর একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, শাকিব খানের নাম নিলেই যেকোনো শিল্পী ভাইরাল হয়ে যায়। তার এই বক্তব্য প্রসঙ্গে রত্না বলেছেন, শাকিব নাম নিলেই ভাইরাল হয়ে যায় যেকোনো শিল্পী!

আর ভাইরাল হতে প্রতিটি শিল্পী এই নাম কোনোভাবে নিয়ে আসে! এ ধরনের মন্তব্য করার আগে ভাবা উচিত ছিল, আপনাদের আগেও অনেক সুন্দরী নায়িকা শাকিবের সঙ্গে অভিনয় করেছিলেন। তারা কেউ কিন্তু শাকিবের বাচ্চার মা হয়নি!

তিনি লিখেছেন, তাদের সময় কিন্তু কসমেটিকস সার্জারি এত সহজলভ্য ছিল না। তাদের সৌন্দর্য আপনাদের সৌন্দর্যের চেয়ে কোনো অংশে কম ছিল না। মন্তব্য বুঝে করা উচিত।

মনে রাখবেন শাকিব খানের জন্য হয়তো চলচ্চিত্রে আপনাদের জন্ম হয়েছে। কিন্তু আমাদের জন্ম শ্রদ্ধেয় পরিচালক-প্রযোজক আর বাংলার দর্শকদের কারণে।

রত্না বলেন, হয়তো ভাইরালের জোয়ারে অনেক শিল্পী হারিয়ে যাচ্ছে ভাবছেন। কিন্তু না রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে! সবাই নিজ পায়ে দাঁড়িয়ে নিজ স্থানে আপনার চাইতে হয়তো আরও ভালো আছেন! প্রতিটি শিল্পীর নিজস্ব পরিচিতি আছে। কারো তোষামোদ করতে গিয়ে অন্যদের অপমান করে কথা বলা অন্যায়। শিল্পী হয়ে শিল্পীদের সম্মানিত করে তুলুন পৃথিবীর কাছে- এটাই কাম্য।

নায়িকার সেই স্ট্যাটাসে অনেকেই তার সঙ্গে একমত পোষণ করেছেন। কেউ কেউ আবার অপু বিশ্বাসের পক্ষ নিয়েও তার বক্তব্যর যৌক্তিকতা তুলে ধরেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com