রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

হাতিরঝিল লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৬৫ বার
ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল লেকের পানি থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় সনাক্ত করতে পারিনি তারা। তবে যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল রঞ্জন দেব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে তারা খবর পান, হাতিরঝিল মধুবাগ ব্রিজ সংলগ্ন লেকের পানিতে এক যুবকের মরদেহ ভাসছে। পরবর্তীতে টিম নিয়ে সেখানে যান তিনি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। উদ্ধার হওয়া যুবকের আনুমানিক বয়স ২৫ বছর হবে। তবে মরদের নাম পরিচয় এখনো জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে মরদেহের সুরতহাল শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। যুবকের কীভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে আমরা তদন্ত করছি।’

নিহতের পরনে কালো একটি ফুল হাতা শার্ট ও একটি জিন্স প্যান্ট ছিল বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com