শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

বরিশালে শ্রমিক লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩০

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৮৫ বার
ছবি : সংগৃহীত

নথুল্লাবাদ বাস টার্মিনালের দখল নিয়ে বরিশালে শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও এখনও দু’পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। ঘটনার সূত্রপাত নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

চার মাস আগে নথুল্লাবাদ বাস টামিনাল থেকে মেয়র সাদিক আব্দুল্লাহর গ্রুপকে হটিয়ে দখলে নেন শ্রমিক লীগ নেতা আফতাব আহমেদ। মূলত ছাত্রলীগের বহিষ্কৃত আহ্বায়ক রইজ আহমেদ মান্নার দখলে ছিল এ টার্মিনাল। আফতাব দখলে নেয়ার পর একে এক সাদিক অনুসারীদের বাদ দেন বাস মালিক সমিতি থেকে। কিন্তু ৩ দিন আগে বরিশালের শ্রমিক লীগের নতুন কমিটি অনুমোদন করা হয়। এতে সভাপতি করা হয় পরিমলকে এবং সাধারণ সম্পাদক করা হয় সাবেক ছাত্রলীগ নেতা রইজ আহমেদ মান্নাকে। এ সংবাদে উত্তপ্ত হয়ে ওঠে নথুল্লাবাদ এলাকা।

গতকাল এক বিবৃতিতে আফতাব আহমেদ কমিটি প্রত্যাখ্যান করেন। আজ সকালে নথুল্লাবাদ এলাকায় নতুন কমিটি লিটন মোল্লার নেতৃত্বে বাস মালিক সমিতিতে সংবাদ সম্মেলন করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com