বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

মণিপুর কাণ্ড নিয়ে প্রিয়াঙ্কা-আলিয়া-কারিনা- উরফির প্রতিবাদ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১২৫ বার
ছবি : সংগৃহীত

মণিপুরে দুই তরুণীকে বিবস্ত্র করে প্যারেড করানোর ঘটনায় উত্তাল গোটা ভারত। উত্তর পূর্ব ভারতের ওই রাজ্যের সমতলে বসবাসকারী মেইতেই জাতি এবং পাহাড়ের বাসিন্দা কুকি জাতির মধ্যে বহুদিন ধরেই সংঘর্ষ চলছে। প্রতিশোধ নেওয়ার জন্য কুকি জাতির দুই তরুণীকে বিবস্ত্র করে তাদের হাঁটানো হয়েছে। পাশাপাশি তাদের নির্যাতন করা হয়।

গত ২০ জুলাই ওই ঘটনার ভিডিও প্রকাশ্যে এলে তা ভাইরাল হয়। এরপরেই আলোড়ন সৃষ্টি হয় গোটা ভারতজুড়ে। বলিউডের তরফে অক্ষয় কুমার এ নিয়ে প্রথম মন্তব্য করেন। তারপর একে একে মুখ খুলেছেন বলিউডের সেলিব্রেটিরা। এবার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালেন জয়া বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর খান, আলিয়া ভাট ও উরফি জাভেদ।

ইনস্টাগ্রাম স্টোরিতে কারিনা কাপুর লেখেন, ‘মণিপুরের ঘটনায় খুবই বিরক্ত লাগছে। এ ঘটনা নিয়ে কোনো আপোষই করা যাবে না যতক্ষণ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রিয়াঙ্কা চোপড়া নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এ ঘটনার প্রায় ৭৭ দিন পর ভিডিও ভাইরাল হয়েছে। কারণ? যুক্তি? কিছুই ম্যাটার করে না– পরিস্থিতি কী ছিল, কেন ছিল তাও অবান্তর, কোনো নারীকে এভাবে দাবা খেলার গুঁটি হতে দেওয়া যায় না।’

‘শুধু মা, বোন, মেয়ে নয় প্রত্যেক মহিলার সম্মান পাওয়ার অধিকার রয়েছে। নারীরাও মানুষ আর নাগরিক হিসেবে তাদের সমানাধিকার রয়েছে। এটা শুধু সম্মান নয় অধিকারও বটে,’ লেখেন আলিয়া ভাট।

এদিকে বিমানবন্দরে প্ল্যাকার্ড হাতে পোজ দেন উরফি জাভেদ। যাতে হ্যাশট্যাগ দিয়ে মণিপুর ও কুকি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com