রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সমালোচনার কড়া জবাব দিলেন দীঘি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১২৪ বার
ছবি : সংগৃহীত

শিশুশিল্পী হিসেবে রূপালি পর্দায় পা রাখেন প্রার্থনা ফারদিন দীঘি। সেই শিশুশিল্পী এখন শোবিজের জনপ্রিয় নায়িকা। আর বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময়ও পার করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া টিকটকেও বেশ সবর এই চিত্রনায়িকা। আর এ কারণে মাঝে মধ্যেই তাকে শুনতে হয়েছে নানা কথা।

এবার এসব সমালোচনার কড়া জবাব দিলেন দীঘি। তার কথায়, ‘বাংলাদেশের নায়িকাদের মধ্যে আমিই শুধু টিকটক করি না, আরও অনেক নায়িকাই করে। কিন্তু আমি জানি না, শুধু আমাকেই কেন টিকটক বিষয়ে প্রশ্ন করা হয়। তাদের কেন প্রশ্ন করা হয় না? ঘুরে ফিরে আমাকেই বলা হয়, আমি কেন টিকটক করছি?’

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা সমালোচনা করেন তাদের বলব, এখন হাতে আমার টিকটক করার মতো সময় নেই। পড়াশোনা ও কাজ নিয়ে প্রচুর ব্যস্ত। আশা করি, টিকটক ইস্যুতে আমাকে ভুল বুঝবেন না। আমার টিকটক করা হয় মূলত যখন ফ্রি থাকা হয় তখন।

জানা গেছে, খুব শিগগির নতুন সিনেমার কাজ নিয়ে ফিরবেন দীঘি। শুটিংয়ের আগে নতুন সিনেমার নাম বা তা সম্পর্কে কিছুই বলতে চান না এই নায়িকা। পুরোটাই চমক হিসেবে ভক্তদের উপহার দিতে চান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com