শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লন্ডনের আইকনিক বিনোদন কমপ্লেক্সে নির্মাণ করা হবে মসজিদ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৯৮ বার
ছবি : সংগৃহীত

লন্ডনের আইকনিক বিনোদন কমপ্লেক্স ট্রোকাডেরোতে শিগগির একটি তিনতলা মসজিদ নির্মাণ করা হবে। মসজিদটিতে ৩৯০ জন মুসল্লির সঙ্কুলান হতে পারে। এর নাম রাখ হবে ‘পিকাডিলি প্রেয়ার স্পেস’।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মসজিদটি নির্মাণ করবেন ৫৬ বছর বয়সী মুসলিম বিলিয়নিয়ার আসিফ আজিজ। তিনি ‘মিস্টার ওয়েস্ট অ্যান্ড’ নামে পরিচিত।

‘পিকাডিলি প্রেয়ার স্পেস’ নামে পরিচিত মসজিদটি পিকাডিলি সার্কাস ও সোহোর মধ্যে ট্রোকাডেরোর ভেতরে নির্মাণ করা হবে। আসিফের ‘আজিজ ফাউন্ডেশনের’ অধীনে মসজিদটি পরিচালিত হবে।

মজার বিষয় হলো, মসজিদটি এমন স্থানে নির্মাণ করা হবে, যেটা শতাব্দিকাল ধরে সমকামী বার, স্ট্রিপ জয়েন্ট ও নাইটক্লাবের জন্য বিখ্যাত। এসব ইসলামে গুরুতর পাপী হিসেবে বিবেচিত। তাই এর নির্মাণ প্রসঙ্গে বিতর্ক সৃষ্টি হয়েছে।

১৮৯৬ সালে নির্মিত ট্রোকাডেরো এক সময় একটি আইকনিক বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হতো। শতাব্দী ধরে ভবনটি বিভিন্ন রূপে সজ্জিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি এর জ্যাজ হ্রাস পেতে শুরু করেছে।

২০১১ সালে আসিফ আজিজের সম্পত্তি কোম্পানি, ক্রাইটেরিয়ন ক্যাপিটাল স্থানটি পুনর্নির্মাণের জন্য ট্রোকাডেরো কিনেছিল।

সূত্র : সিয়াসত ডেইলি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com