শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড

নারী শ্রমিককে ধর্ষণ ও হত্যার দায়ে ৫ জনের ফাঁসি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১০৩ বার
ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে পাটকলের নারী শ্রমিক কাজল রেখা কাজলীকে গণধর্ষণ ও হত্যার দায়ে ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আজ সোমবার বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় সকল আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চুন্নু শিকদার, মো. নাজমুল হোসেন তেবেজ, ইসলাম মীর, আতিয়ার মোল্যা ও মো. নাসির খান নয়ন। এদের সকলেরই বাড়ি জেলার মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকার একটি জুটমিলে নারী শ্রমিক হিসেবে কাজ করত কাজল রেখা। ২০১৯ সালের ১৫ অক্টোবর রাতে ওই নারী শ্রমিক জুট মিল থেকে ফেরার পথে তাকে জোড়পূর্বক তুলে নিয়ে গণধর্ষণ করেন আসামিরা। ওই নারী সবাইকে বলে দিতে পারে এমন শঙ্কা থেকেই তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে একটি মাঠের মধ্যে ফেলে রেখে যায়। কাজল রেখার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়। চাকুরির কারণে কামারখালী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন।

ঘটনার পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই নারী শ্রমিকের মা বাদী হয়ে মধুখালী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পরে মোবাইলের কললিস্টের সূত্র ধরে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার এই মামলার রায় দেন আদালতের বিচারক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com