বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ডেনমার্কে কোরআন পোড়ানো অব্যাহত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১২২ বার
ছবি : সংগৃহীত

ডেনমার্কে পবিত্র কোরআইনের ওপর আক্রমণ অব্যাহত রয়েছে। সোমবার ইসলামবিরোধী এবং উগ্র জাতীয়তাবাদের জন্য পরিচিত প্রান্তিক একটি দল ড্যানিশ প্যাট্রিয়টস দুই কপি কোরআনে অগ্নিসংযোগ করেছে।

ঘটনা দুটি ঘটানো হয় যথাক্রমে কোপেনহেগেনের ইরানি দূতাবাস ও ইরাকি দূতাবাসের সামনে।

পোড়ানোর সময় দলটির সদস্যরা ইসলামকে অপমান করে স্লোগান দেয়, ইরানি পতাকা ও কোরআনকে পদদলিত করে, তারপর আগুন ধরিয়ে দেয়।

তারা তাদের সামাজিক মিডিয়ার অ্যাকাউন্টগুলোতে সেগুলোর লাইফ-স্ট্রিম করে।

ড্যানিশ প্যাট্রিয়াটস দাবি করে তাদের গ্রুপ এবং সমর্থকদের গ্রেফতার ও শাস্তি নিয়ে ইরানি ঘোষণার প্রতিবাদে তারা এ কাজ করেছে।

গ্রুপটির সদস্যরা এরপর ইরাকি দূতাবাসের সামন এসে আবারো ইরাকি পতাকা ও কোরআনে অগ্নিসংযোগ করে। এখানেও ইসলামকে অবমাননা করে তারা বক্তৃতা করে।

সাংবাদিকরা ঘটনাগুলোর ওপর নজর রাখে এবং পুলিশ তাদেরকে কড়া নিরাপত্তা প্রদান করে।
যে গ্রুপটি শনিবার কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে কোরআন পুড়িয়ে দিয়েছিল, তারা কোপেন হেগেনে এর আগে তুর্কি পতাকা ও কোরআনে অগ্নিসংযোগ করেছিল।

ডেনমার্ক শনিবার কোরআন পোড়ানোর নিন্দা করেছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com