সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

বারাক ওবামার ব্যক্তিগত শেফের লাশ উদ্ধার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১১৭ বার
ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত শেফের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওবামার ব্যক্তিগত শেফকে তার বাড়ির কাছে একটি হ্রদে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার সাবেক প্রেসিডেন্টের বাড়ির কাছে এডগারটাউন গ্রেট পন্ড থেকে ৪৫ বছর বয়সী তাফারি ক্যাম্পবেলের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওবামার ব্যক্তিগত শেফ বলে ম্যাসাচুসেটস স্টেট পুলিশ নিশ্চিত করেছে।

সোমবার এক প্যাডেলবোর্ডার জানান, তাফারি পানিতে নামার পর আর ফিরে আসেননি। এরপরেই জরুরি পরিষেবার ক্রুরা গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায় তবে শেষমেশ ‘সোনার’ ব্যবহার করে তাকে উদ্ধার করা হয়েছে।

ক্যাম্পবেল 

৪৫ বছর বয়সী ক্যাম্পবেল ওবামা মার্কিন প্রেসিডেন্ট অবস্থা থাকাকালীন হোয়াইট হাউজে কাজ করেছেন। এরপর পরবর্তীতে প্রেসিডেন্টের মেয়াদ শেষ হলে ওবামা ক্যাম্পবেলকে তার ব্যক্তিগত বাসায়ও শেফ হিসেবে নিয়োগ দেন।

ঘটনার দিন বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বাড়িতে ছিলেন না।

এক যৌথ বিবৃতিতে ওবামা বলেছেন, তাফারি আমাদের পরিবারের অংশ ছিল। তিনি ছিলেন … সৃজনশীল এবং খাদ্য সম্পর্কে উত্সাহী। ওবামা যৌথ বিবৃতিতে ক্যাম্পবেলকে একজন উষ্ণ, মজাদার, অসাধারণ সদয় ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com