বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

মুক্তির আগেই ২১০ কোটি টাকা আয়!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১২৩ বার
ছবি : সংগৃহীত

সিনেমা মুক্তির বাকি আর তিন দিন। তার আগেই রণবীর-আলিয়ার সিনেমায় কাঁচি চালাল ভারতীয় সেন্সর বোর্ড। তবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তির আগেই বাজেটের অর্থ প্রায় উঠে এসেছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, ১৭৮ কোটি রুপি বাজেটের এই সিনেমা এখনই আয় করে ফেলেছে ১৬০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২১০ কোটি টাকার বেশি। অ্যামাজন প্রাইম ভিডিও সিনেমাটির ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে ৮০ কোটি রুপিতে। এ ছাড়া টিভি স্বত্ব বিক্রি হয়েছে ৫০ কোটি রুপিতে। অন্যদিকে সিনেমার গানের স্বত্ব ৩০ কোটি রুপিতে কিনে নিয়েছে সারেগামা। সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকে এটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে। বিশ্লেষকরা অনুমান করছেন, বক্স অফিসে ভালো করবে সিনেমাটি।

এই সিনেমা দিয়ে সাত বছর পর পরিচালনায় ফিরছেন করণ জোহর। সিনেমা মুক্তির আগেই বাধাগ্রস্ত হয়েছেন তিনি। গত বুধবার সেন্সর ছাড়পত্র পেলেও কেটে ফেলা হয়েছে একাধিক দৃশ্য ও সংলাপ। ‘আদিপুরুষ’ সিনেমা নিয়ে বিতর্কে সমালোচিত হয়েছিল সেন্সর বোর্ডও। তাই এবার তারা সতর্ক। বিতর্কিত সব সংলাপেই কাঁচি চালিয়েছেন তারা। এ ছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সংক্রান্ত পুরো বিষয়টি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। সিনেমার ট্রেলারে আলিয়ার মুখে শোনা গিয়েছিল ‘খেলা হবে’ শব্দটি। এই শব্দ বাদ পড়েছে কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com