রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

সবচেয়ে বেশি বেতন তামিমের, দেখে নিন অন্যদের কত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৩৬০ বার

সবশেষ সভা শেষে বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) সভাপতি জানিয়েছিলেন, এবার কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে ১৬ ক্রিকেটারকে। তাদের নামও প্রকাশ করা হয়। কিন্তু ভুলে বাদ পড়ে যায় সৌম্য সরকারের নাম। এবার তার নাম যুক্ত করে ১৭ সদস্যের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা দিয়েছে বিসিবি।

সেখানে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রাখা হয়েছে সৌম্যকে। প্রতি মাসে ৪ লাখ টাকা পারিশ্রমিক পাবেন এই ব্যাটসম্যান। প্রথমবারের মতো লাল ও সাদা বলের ক্রিকেটের জন্য আলাদাভাবে চুক্তি করেছে বোর্ড।

এই দুই ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের নাম। দুই ক্যাটাগরিতে থাকলেও আলাদাভাবে দুই ক্যাটাগরি থেকে বেতনের পূর্ণ টাকা পাবেন না ক্রিকেটাররা। লাল ও সাদা বলের ক্রিকেট মিলিয়ে তামিম ও মুশফিক একেকজন প্রতি মাসে পাচ্ছেন ৬ লাখের বেশি টাকা।

দুই ক্যাটাগরিতে রাখা হয়েছে ৭ ক্রিকেটারকে। দুই ক্যাটাগরির একই চুক্তিতে থাকা ক্রিকেটার প্রথম ক্যাটাগরির পুরো টাকা এবং দ্বিতীয় ক্যাটাগরির অর্ধেক টাকা মিলিয়ে বেতন পাবেন। সে ক্ষেত্রে তামিমের বেতন দাঁড়ায় ৪ ও ২ লাখ মিলিয়ে ৬ লাখ টাকা। এ ছাড়া অধিনায়ক হিসেবে বাড়তি ভাতা হিসেবে পাবেন আরও ৩০ হাজার টাকা। সব মিলিয়ে ৬ লাখ ৩০ হাজার টাকা পাবেন তামিম। চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টাকা পাচ্ছেন এই অভিজ্ঞ ওপেনারই।

তারপরই রয়েছে মুশফিকের নাম। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান পাবেন ৬ লাখ ২০ হাজার টাকা। বাড়তি ২০ হাজার টাকা বেশি ম্যাচ খেলার সুবাদে পাবেন তিনি।

দুই ক্যাটাগরিতে যারা আছেন, ওপরের ক্যাটাগরির পুরো টাকা এবং নিচের ক্যাটাগরির অর্ধেক টাকা মিলিয়ে প্রতি মাসে বেতন পাবেন ক্রিকেটাররা। যেমন তাইজুল ‘বি’ ও ‘ডি’ গ্রেডে আছেন। সে ক্ষেত্রে ‘বি’ গ্রেডের জন্য ২ লাখ এবং ‘ডি’ গ্রেডের জন্য ৫০ হাজার মিলিয়ে মোট আড়াই লাখ টাকা বেতন পাবেন তিনি।

ক্রিকেটারদের বেতন

‘এ প্লাস’ ক্যাটাগরি : ৪ লাখ (প্রতি মাসে বেতন), ‘এ’ ক্যাটাগরি : ৩ লাখ, ‘বি’ ক্যাটাগরি : ২ লাখ, ‘সি’ ক্যাটাগরি : দেড় লাখ ও ‘ডি’ ক্যাটাগরি : এক লাখ টাকা।

চুক্তিতে থাকা ক্রিকেটাররা

লাল-সাদা বলের ক্রিকেট : তামিম, (‘এ প্লাস’ ও ‘এ প্লাস’) মুশফিক (‘এ প্লাস’ ও ‘এ প্লাস’), লিটন (‘বি’ ও ‘বি’), মিরাজ (‘বি’ ও ‘বি’), তাইজুল (‘বি’ ও ‘ডি’), মিঠুন (‘ডি’ ও ‘সি’) ও শান্ত (‘ডি’ ও ‘ডি’)।

লাল বলের ক্রিকেট : মুমিনুল (‘এ’), নাঈম (‘ডি’), রাহী (‘ডি’) ও এবাদত (‘ডি’)।

সাদা বলের ক্রিকেট : মাহমুদউল্লাহ (‘এ প্লাস’), সৌম্য সরকার (‘এ প্লাস’), মোস্তাফিজ (‘বি’), সাইফউদ্দিন (‘সি’), আফিফ (‘ডি’) ও নাঈম (‘ডি’)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com