বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

চার দশক পর ক্ষমতা ছাড়ছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৭৫ বার
ছবি : সংগৃহীত

অবশেষে ক্ষমতা ছাড়ার ঘোষণা দিলে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। আজ বুধবার তিনি জানান, আগস্টেই তার ছেলে হুন মানেট প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ৭০ বছর বয়সী হুন সেন বলেন, ‘জনগণকে বোঝার জন্য বলছি, আমি প্রধানমন্ত্রী হিসেবে আর দায়িত্ব পালন করব না

সাবেক খেমাররুজ নেতা হুন সেন ১৯৮৫ সাল থেকে কঠোর হাতে কম্বোডিয়ার শাসনক্ষমতা দখল করে রেখেছেন। ক্ষমতার প্রায় চার দশকে প্রতিদ্বন্দ্বী যেকোনো বিরোধী শক্তি বা বিরোধী দল নিষিদ্ধ করেছেন তিনি। ১৯৯৩ সালে সেকেন্ড প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব নেন।। ১৯৯৮ সালে হন প্রধানমন্ত্রী। এরপর থেকে এই পদেই বহাল আছেন তিনি।

গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) জয়ী হয়। তবে এ নির্বাচন নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বলছে, এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।

নির্বাচনের আগে হুন সেন ইঙ্গিত দিয়েছিলেন, নির্বাচনে এবার তার দল জয়ী হলে নেতৃত্ব ছেলের হাতে ছেড়ে দেবেন।
হুন মানেট এখন দেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববারের নির্বাচনে তিনিও প্রার্থী হয়ে জয়ী হয়েছেন। আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তিনি। ২১ আগস্ট প্রথম সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com