রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

চমকে ভরপুর ‘এমআর-৯’, আলোচনায় ট্রেলার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১২৬ বার
ছবি: ভিডিও থেকে নেওয়া

কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। যা নিয়ে প্রকাশ হয়েছে একাধিক বই। সেখান থেকে ‘ধ্বংস পাহাড়’ নিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমাটি। যা দেখার অপেক্ষায় এখন দেশের মানুষ।

গতকাল মঙ্গলবার এই সিনেমার অ্যাকশনে ভরপুর একটি ট্রেলার প্রকাশ করা হয়। ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারে গোয়েন্দা মাসুদ রানার চরিত্রে বাংলাদেশি অভিনেতা এবিএম সুমন সবার নজর কেড়েছেন। ট্রেলারে দেখা গেছে নানা চমক। হলিউড ও বলিউডের একঝাঁক তারকার উপস্থিতি বাড়িয়ে তুলেছে সিনেমা দেখার আগ্রহ।

ট্রেলারে রহস্য জাগিয়েছে, বাংলাদেশি অভিনেতাদের মধ্যে শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবির উপস্থিতিও। দেখা গেছে, হলিউডের ‘ক্যাপ্টেন আমেরিকা’র অভিনেতা ফ্র্যাংক গ্রিলো, ‘দ্য ডার্ক নাইট’র মাইকেল জাই হোয়াইট, ‘আর্মি অব ওয়ান’র নিকো ফস্টার ও বলিউডের ‘পয়জন’খ্যাত অভিনেত্রী সাক্ষী প্রধান, ‘থ্রি ইডিয়টস’র চতুর রামলিঙ্গম ওরফে সাইলেন্সার ওমি বৈদ্যকে।

‘এমআর-৯’র সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছে এটি। সেই হিসাবে এটি দেশের সবচেয়ে বড় সিনেমা প্রজেক্ট। জানা গেছে, বিশাল বাজেটে নির্মিত এই সিনেমাটি বাংলা ও ইংরেজি ভাষায় আলাদা আলাদা শুটিং হয়েছে। এর দৃশ্য ধারণ করা হয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানে।

বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, আগামী ২৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘এমআর-৯’। এর চিত্রনাট্য করেছেন আসিফ আকবর, আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস ছবিটি প্রযোজনা করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com