রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

হলিউডে ধর্মঘট! এমি অ্যাওয়ার্ডস স্থগিত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১১৬ বার
ছবি : সংগৃহীত

হলিউডে ধর্মঘটের কারণে স্থগিত হয়ে গেল এমি অ্যাওয়ার্ডস। সেপ্টেম্বর মাসে হওয়ার কথা ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়নি এখনো। আয়োজকরা জানিয়েছেন, শিল্পীরা সমঝোতায় পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে চান তারা।

কেবল ন্যায্য পারিশ্রমিক নয়, সিনেমা বা ওয়েব সিরিজে কৃত্রিম মেধার ব্যবহারের বিরুদ্ধেও আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকার। ধর্মঘট চলছে। সম্প্রতি সেই ধর্মঘটে যোগ দিয়েছেন অভিনেতারা। ১৯৬০ সালের পর এই প্রথম। ফলে বিলেতের ফিল্ম জগতে এখন নজিরবিহীন পরিস্থিতি।

এর আগে, নিজেদের দাবিদাওয়া নিয়ে হলিউডের বিভিন্ন প্রযোজনা সংস্থার শীর্ষকর্তাদের সাথে বৈঠকে বসেছিলেন লেখক ও চিত্রনাট্যকাররা। কিন্তু সমাধানসূত্র মেলেনি। এরপরই ধর্মঘটের ডাক দেওয়া হয়। যে ধর্মঘটে এখন শামিল অভিনেতারাও।

তখন সবেমাত্র ধর্মঘট শুরু হয়েছে। লন্ডনে ‘ওপেনহাইমার ছবির প্রচার ছেড়ে বেরিয়ে যান কিলিয়ান মর্ফি, এমিলি ব্লান্টের মতো তারকারা। বস্তুত, এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন ছোটপর্দা বা টেলিভিশনের অভিনেতারাও।

সূত্র : জি নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com