বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

জার্মানির ইসরাইলি রাষ্ট্রদূতকে ক্যাফে থেকে বের করে দিলেন ইসরাইলি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৮২ বার
ফাইল ছবি

জার্মানি-প্রবাসী এক ইসরাইলি তার ক্যাফে থেকে জার্মানিতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে বের করে দিয়েছেন। সেমিটিকবাদবিরোধী সংজ্ঞা হিসেবে ইসরাইলের গৃহীত বিতর্কিত ইন্টারন্যাশনাল হলুকাস্ট রিমেমব্রান্স অ্যালায়েন্সের (আইএইচআরএ) বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন বলে জানিয়েছেন।

বার্লিনের ক্যাফে ডোডোর মালিক আভি বার্গ ফেসবুকে ঘোষণা করেন যে তিনি জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত রান প্রসোরকে চলে যেতে বলেন এই বলে যে তিনি ‘আমার ক্যাফেতে মেহমান নন।’

তিনি জানান, তার কথা শোনার সাথে সাথে রাষ্ট্রদূত এবং তার দেহরক্ষীরা ক্যাফে ত্যাগ করেন।

বার্গ বলেন, প্রসোর ইসরাইলের প্রতিনিধিত্ব করেন এবং ওই দেশ ‌’অবৈধ ও নির্যাতনমূলক’ নীতি বাস্তবায়ন করছে। এই নীতির ফলে ইসরাইলের যেকোনো ধরনের সমালোচনা সেমিটিকবিরোধী হিসেবে অভিহিত করা হয়। বার্গ জানান, এই নীতির কারণে নিজেদের মতামত প্রকাশ করায় তাকে ও অন্যদের সেমিটিক-বিরোধী হিসেবে অভিযুক্ত করা হয়।

তিনি আরো সুস্পষ্টভাবে বলেন, ক্যাফে ত্যাগ করার নির্দেশ কোনো ব্যক্তিকে দেয়া হয়নি, দেয়া হয়েছে রাষ্ট্রদূতকে, যিনি ইসরাইল রাষ্ট্রের প্রতিনিধি।

তিনি জিউশ টেলিগ্রাফিক অ্যাজেন্সিকে বুধবার জানান, তার এই পদক্ষেপ গ্রহণ করার কারণ হলো এই রাষ্ট্রদূত এবং জার্মান দূতাবাস ইসরাইলের যেকোনো ধরনের সমালোচনা দমন এবং সমালোচনাকে সেমিটিক-বিরোধ হিসেবে অীভহিত করার জন্য জার্মান পার্লামেন্ট, মিডিয়া ও প্রতিষ্ঠানের ওপর চাপ প্রয়োগের সাথে ব্যাপকভাবে জড়িত।

তিনি বলেন, ‘এই কূটনীতি সারা বিশ্বে বাস্তবায়ন করা হচ্ছে। তবে বিশেষভাবে জার্মানিতে কার্যকর। এই নীতি সেমিটিকবাদবিরোধী সত্যিকারের লড়াইকে ক্ষতিগ্রস্ত করছে।’

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হারেৎজ পত্রিকাকে বলেন, ক্যাফেটিতে যাওয়অর সময় বার্গের রাজনৈতিক অবস্থান জানতেন না রাষ্ট্রদূত প্রসোর।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com