বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

কোরআন পোড়ানো ব্যক্তির রেসিডেন্সি পারমিট বাতিল করবে সুইডেন!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৭৬ বার
ছবি : সংগৃহীত

স্টকহোমে সাম্প্রতিক সময়ে পবিত্র কোরআন অবমাননার বেশ কয়েকটি ঘটনার সাথে সম্পৃক্ত ইরাকি অভিবাসীর রেসিডেন্সি পারমিট পুনঃবিবেচনা করতে যাচ্ছে সুইডেনের অভিবাসন কর্তৃপক্ষ। শুক্রবার রাতে তারা এই ঘোষণা দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

ইরাকি ওই লোক চলতি মাসে ইরাকের দূতাবাসের সামনে কোরআন অবমাননা করে এবং গত মাসে স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ায়।

সুইডিশ অভিবাসী সংস্থা জানায়, তারা ওই লোকের অভিবাসন মর্যাদা নতুন করে যাচাই করছে।
সুইডিশ বার্তা সংস্থা টিটি জানায়, ওই লোকের সুইডেনে সাময়িক রেসিডেন্সি পারমিটের মেয়াদ ২০২৪ সালে শেষ হয়ে যাবে।

পবিত্র কোরআন অবমাননা ও পোড়ানোর কারণে সুইডেন আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। এ কারণে দেশটির মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগদানেও সমস্যায় পড়ে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com