রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিপদে পড়ে পরীর সঙ্গে যোগাযোগ করলেন রাজ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১১২ বার

কলকাতার নন্দন মঞ্চে চলছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেখানে ‘পরাণ’ ও ‘দামাল’ নিয়ে অতিথি হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। তবে সেখানে গিয়েই পড়লেন বিপদে। হারিয়েছেন তার মুঠোফোন। তাই বাধ্য হয়ে যোগাযোগ করলেন স্ত্রী পরীমণির সঙ্গে।

জানা যায়, গতকাল শনিবার রাতে সিনেমা দেখতে গিয়েছিলেন শরিফুল। তখনই ঘটনাটি ঘটে। চারদিকে হন্যে হয়ে খুঁজেও মেলেনি তার মুঠোফোন। এ ঘটনার পরই সহকারীর ফোন থেকে স্ত্রী পরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এই অভিনেতা।

সূত্র বলছে, ফোন হারিয়ে যাওয়ার পর রাজ অন্যের ফোন থেকে পরীকে মেসেজ করেন। আর বিষয়টি স্বীকারও করেছেন এই চিত্রনায়িকা। তার কথায়, ‘সব সময় ওর আমায় মনে পড়ে না। তবে যখন প্রয়োজন হয়, তখন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে।’

এদিকে, শরিফুল রাজকে অন্য এক ভূমিকায় পাওয়া গেছে কলকাতায়। বেশ কিছু সাক্ষাৎকারে স্ত্রীকে মিস করার কথাও বলেছেন রাজ। ছেলে রাজ্যের পাশে না থাকতে পারার আক্ষেপও করেছেন তিনি।

জানা গেছে, আগামী ১০ আগস্ট এক বছর বয়স হবে রাজ্যের। তাই অনেক কিছু পরিকল্পনা করছেন পরী। যে বিষয়গুলোতে থাকবেন শরিফুল রাজও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com