রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নজর কাড়লেন সুস্মিতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১১৮ বার
ছবি-ইন্টারনেট

বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হন ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। এরপর নিজেকে সবকিছু থেকে অনেকটা আড়াল করে রেখেছিলেন। এবার একেবারে নতুন রূপে ধরা দিলেন তিনি। সমপ্রতি প্রকাশ্যে এসেছে তার আগামী ছবি ‘তালি’র টিজার। এখানে তার অভিনয় দক্ষতায় ফের মুগ্ধ নেটিজেনরা। আর সুস্মিতাও ছিলেন নজরকাড়া। বায়োপিক ঘরানার ছবি ‘তালি’। এখানে তিনি সমাজকর্মী শ্রীগৌরী সবন্তের চরিত্রে অভিনয় করছেন। গত বছর তার প্রথম লুক প্রকাশ্যে আসে। এরপর থেকে ছবিটি নিয়ে আগ্রহের শেষ নেই।

এবার টিজার প্রকাশ পেতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রীর ঝলক। টিজারের শুরুতেই শোনা যায় সুস্মিতা সেনের গলা। নিজের পরিচয় দিতেও শোনা যায় তাকে।

 

সামনে আয়না, ঠিক করছেন শাড়ি। সমাজে মানুষ তাকে কতো নামে অভিহিত করেন সেই তথ্যই দেন তিনি। ছবির টিজার শেয়ার করে সুস্মিতা লেখেন, ভারতের তৃতীয় লিঙ্গের জন্য শ্রীগৌরী সবন্তের লড়াইয়ের গল্প আনছি প্রকাশ্যে। গালি থেকে তালি পর্যন্ত সফরের এই কাহিনী। অভিনেত্রীর পোস্টে কমেন্ট করেছেন ছবির সহ-লেখক ক্ষিতিজ পটবর্ধন। লেখেন, ‘তুমি সকলের অনুপ্রেরণা এবং প্রত্যেক লেখকের স্বপ্ন।’ ছবিটি পরিচালনা করেছেন রবি যাদব। ১৫ই আগস্ট থেকে জিও সিনেমায় দেখা যাবে এই ছবিটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com