শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

মিমের ‘দিগন্তে ফুলের আগুন’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৩৪ বার
ছবি : সংগৃহীত

আগামী ৮ সেপ্টেম্বর বিদ্যা সিনহা মিমের নতুন সিনেমা ‘অন্তর্জাল’ মুক্তি পাচ্ছে। সাইবার থ্রিলার ঘরনার এই সিনেমাটি নির্মাণ করেছেন ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। বর্তমানে এর প্রচারণার পরিকল্পনায় ব্যস্ত ‘অন্তর্জাল’ টিম। তবে এর মধ্যেই নতুন কাজে মন দিলেন মিম।

আজ মঙ্গলবার নতুন সিনেমার শুটিং শুরু করেছেন মিম। নাম ‘দিগন্তে ফুলের আগুন’। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এতে মিমকে দেখা যাবে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রীর ভূমিকায়।

মিমের ভাষ্য, ‘নতুন সিনেমার গল্পটি অসাধারণ। এতে আমি পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছি। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনী অবলম্বনে ছবির গল্প তৈরি হয়েছে। আমার বিশ্বাস, গল্পটি সবার ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই, যা দর্শকদের ভাবাবে ও ভালোলাগা দেবে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তা তৃপ্তি দেবে। এই ছবির গল্পটি ঠিক তেমনই।’

এদিকে, মিম অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমায় সহশিল্পী হিসেবে আছেন সিয়াম আহমেদ, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল। বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ও মোশন পিপল স্টুডিও লিমিটেড’র প্রযোজনায় আরও অভিনয় করেছেন মাশরুর ইনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দারসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com