সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

২০২৪ নির্বাচন : বাইডেন-ট্রাম্প তীব্র প্রতিদ্বন্দ্বিতা!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১১১ বার

আগামী বছর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। উভয়েই দলীয় মনোনয়ন পাবেন এবং দুজনই ৪৩ ভাগ করে ভোট পাবেন বলে নিউ ইয়র্ক টাইমস/সিনা কলেজের সর্বশেষ জরিপে দেখা গেছে।

তবে ডেমোক্র্যাটিক পার্টি ও রিপাবলিকান পার্টি- উভয় দলের মধ্যেই বাইডেন ও ট্রাম্পের প্রতি জোরাল সমর্থন নেই। বিকল্প কোনো প্রার্থী না থাকাতেই তাদের মনোনয়ন দেয়া হতে পারে বলে জরিপে আভাস পাওয়া গেছে। এত বয়সী প্রেসিডেন্টকে বেশির ভাগ লোকই পছন্দ করছে না।

সোমবার প্রকাশিত জরিপে দেখা যায়, রিপাবলিকান প্রাইমারি ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন রয়েছে ৫৪ ভাগ। আর ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের রয়েছে মাত্র ১৭ ভাগ।

ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের ব্যঅপারে ৫১ ভাগ ভোটার বলেন, তারা মনে করেন যে তিনি মারাত্মক অপরাধ করেছেন। আর ৫৩ ভাগ মনে করেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্পের আচরণ ছিল আমেরিকান গণতন্ত্রের প্রতি হুমকিস্বরূপ।

জরিপে দেখা যায়, ৪৯ ভাগ ভোটার বলেছেন যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বাইডেনের আমলে ‌’খারাপ’। আর ৬৫ ভাগ বলেছেন, দেশ ভুল দিকে চলছে।
জরিপটি ২৩-২৭ জুলাই হয়। এতে ১,৩২৯ জন নিবন্ধিত ভোটার অংশ নেন।

সূত্র : ডেইলি সাবাহ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com