বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেয়া হবে ৯ আগস্ট

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৭৭ বার
ফাইল ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার বলেছেন, আগামী ৯ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেয়া হবে। প্রধানমন্ত্রী তার জোট অংশীদারদের নিয়ে আয়োজিত এক ডিনারে এই তথ্য জানিয়েছেন বলে জানা গেছে। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সাধারণ নির্বাচনের বিষয়াদি নিয়ে আলোচনা জয়।

সভায় উপস্থিত, কিন্তু পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, তিনি নির্বাচনকালীন প্রধানমন্ত্রী নিয়ে পার্লামেন্টে বিরোধী নেতা রাজা রিয়াজের সাথে আলোচনা করবেন।

পাকিস্তানের বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হবে ১২ আগস্ট। সংবিধান অনুযায়ী, এটি যদি নির্ধারিত মেয়াদ পূর্ণ করে তবে নির্বাচন হতে হবে ৬০ দিনের মধ্যে। আর যদি পার্লামেন্ট মেয়াদ শেষ হওয়ার আগে ভেঙে দেয়া হয়, তবে নির্বাচন হতে হবে ৯০ দিনের মধ্যে। ফলে ৯ আগস্ট পার্লামেন্ট ভেঙে দেয়া হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে।

তবে পার্লামেন্ট ভেঙে দেয়ার আগে নির্বাচনকালীন প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতা হতে হবে।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com