রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ট্রুডোর বিচ্ছেদ নিয়ে মাহির মন্তব্য

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১১৯ বার
ছবি : সংগৃহীত

বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিচ্ছেদ সংক্রান্ত আইনি চুক্তিতে সই করেছেন ট্রুডো ও তার স্ত্রী সোফি। এর মধ্য দিয়ে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন এ দম্পতি।

তবে জাস্টিন ট্রুডোর সংসার ভেঙে যাওয়া পর অনেকেই বিস্মিত হয়েছেন। জাস্টিন ট্রুডোর দাম্পত্য বিচ্ছেদে বাংলাদেশের বহু নেটিজেন নানা প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যা চোখ এড়ায়নি ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহির। বিষয়টি নিয়ে নেটিজেনদের এমন মাতামাতি দেখে বেশ বিরক্তি-ই প্রকাশ করেছেন এই নায়িকা।

এ নিয়ে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাহি লেখেন, ‘বুঝলাম না, ট্রুডো-সোফির কোনও সমস্যা নাই। আমরা কেন মারা যাচ্ছি?’ সঙ্গে জুড়ে দিয়েছেন রাগের তিনটি ইমো।

বর্তমানে ৫১ বছর বয়সী ট্রুডোর সঙ্গে ৪৮ বছরের সোফির বিয়ে হয় ২০০৫ সালে। তাদের তিন সন্তান আছে।

ট্রুডো ও সোফি ২০০৫ সালে বিয়ে করেন। তাদের ৩ সন্তান আছে। সবচেয়ে বড় সন্তানের বয়স ১৫ বছর। তবে ৫১ বছর বয়সী ট্রুডো ও ৪৮ বছর বয়সী সোফির বিচ্ছদের কারণ এখনও জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে ট্রুডোর সঙ্গে রাজনীতিবিদ মেলানিয়া জোলির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। যদিও এর সত্যতা বা প্রমাণ খুব বেশি মেলেনি। কেউ কেউ ধারনা করছেন ট্রুডোর ব্যস্ততার কারণেই ভেঙেছে সংসার। রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে পারিবারিক সময় না দেওয়ায় এ সম্পর্কে চিড় ধরতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com