সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

ইসলামকে ‘মহান ধর্মের’ স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১২৬ বার
ছবি সংগৃহীত

ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দিতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস। শান্তি ও সম্প্রীতি রক্ষায় ইসলামের অবদানের স্বীকৃতি দিতে ইতিমধ্যে এ নিয়ে কংগ্রেসে প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আজ শুক্রবার পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, টেক্সাসের প্রতিনিধি আল গ্রিন এ প্রস্তাব উত্থাপন করেছেন। মার্কিন সমাজে ইসলামিক বিশ্বাসের প্রতি আরও ভালো বোঝাপড়া এবং সম্মান বৃদ্ধির লক্ষ্যে -এ প্রস্তাব উত্থাপন করা হয়েছে। যুগান্তকারী এই প্রস্তাবে সমর্থন দিয়েছেন কংগ্রেসের আরও কয়েকজন খ্যাতনামা সদস্য। এদের মধ্যে রয়েছেন ইলহান ওমর, রাশিদা তালিব এবং কংগ্রেসম্যান আন্দ্রে কারসন।

ইউরোপের বিভিন্ন দেশে যখন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। সেইসঙ্গে ইসলামকে উগ্রবাদী ধর্ম হিসেবে পরিচিত করানোর যে চেষ্টা চলছে তখনই এ উদ্যোগ নেওয়া হলো।

কংগ্রেসে উত্থাপন করা প্রস্তাবে ইসলামের মৌলিক নীতিমালা এবং মুসলিম সম্প্রদায়ের অনুশীলন ও ঐতিহ্যগুলো উল্লেখ করা হয়েছে। জানা যায়, গত ২৮ জুলাই মার্কিন হাউজ অব রিপ্রেজেনটেটিভসে উত্থাপিত এ প্রস্তাবটিকে বিবেচনার জন্য পররাষ্ট্রবিষয়ক হাউজ কমিটির কাছে পাঠানো হয়েছে।

আল গ্রিন টেক্সাসের একজন ডেমোক্রেট। এ ছাড়া তিনি কংগ্রেসের পাকিস্তান ককাসের একজন সদস্য। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় তার মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন বন্ধ করার নির্দেশনার বিরোধী ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com