শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা

৫ দিন ধরে সাগরে ভাসছিলেন ১১ জেলে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১১৫ বার
ছবি-আমাদের সময়

ইঞ্জিন বিকল হয়ে পাঁচদিন ধরে ১১ জেলে নিয়ে সাগরে ভাসছিল ‘এমভি জোনায়েদ’ নামে একটি ফিশিং ট্রলার। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গোপসাগরের জেফোড পয়েন্ট এলাকা থেকে তাদেরকে উদ্ধার করে কোস্টগার্ড পশ্চিম জোন। উদ্ধারকৃত জেলেদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।

গত ২৯ জুলাই ফিশিং ট্রলার নিয়ে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ১১ জেলে মাছ ধরতে সমুদ্রে যান। পরদিন ৩০ জুলাই সকাল ৯টার দিকে ট্রলারের ইঞ্জিন বিকল হয়। এর পর থেকে পাঁচদিন ধরে ১১ জেলে নিয়ে ফিশিং ট্রলারটি সাগরে ভাসছিল।

বাংলাদেশ কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে বরগুনার পাথরঘাটার সাংবাদিক জসিম এবং স্থানীয় মৎস্য সমিতির সভাপতি মোস্তফা চৌধুরীর দেওয়া তথ্যে তারা জানতে পারেন, ‘এমভি জোবায়েদ’ নামের একটি ফিশিং ট্রলার ইঞ্জিন বিকল হয়ে জেফোড পয়েন্টের কাছাকাছি ভাসছে। গত ২৯ জুলাই ওই ফিশিং ট্রলারটি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা হতে ১১ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশে সমুদ্রে যায়। গত ৩০ জুলাই সকাল আনুমানিক ৯টায় ইঞ্জিন বিকল হয়ে পড়লে ফিশিং ট্রলারটি সাগরে ভাসতে থাকে।

এরপর শুক্রবার কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে ফিশিং ট্রলার এবং ১১ জন জেলেকে নিরাপদে কোস্টগার্ডের দুবলা স্টেশনে নিয়ে আসে। তাদের খাবার এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উদ্ধারকৃত ১১ জন জেলেকে মালিক পক্ষের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com