বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় বাড়ল তেলের দাম আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

করোনা নিয়ে মশকরার পর আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৩৫৯ বার

প্রাণঘাতী করোনাভাইরাসকে সম্প্রতি ‘ফ্যান্টাসি’ বলে মশকরা করা ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো এবার নিজেই আক্রান্ত হয়েছেন।

কয়েকদিন আগে তিনি সাক্ষাৎ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এরপর দেশে ফিরেই আক্রান্ত হন তিনি। এরআগে ব্রাজিলের প্রেসিডেন্টের সহযোগী ‘কোভিড-১৯’ রোগে সংক্রামিত হওয়ার পরেই পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস মিলেছে। এই সহযোগীকে নিয়েই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন জাইর।

গত শনিবার আমেরিকার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজের আসরে গিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। সেখান থেকে ফেরার পরেই করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। আমেরিকা সফরে জেইরের ঘনিষ্ঠ সহযোগী করোনা ভাইরাসে আক্রান্ত হন। তারপরেই জাইর সংক্রামিত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

এদিকে এই খবর প্রকাশ্যে আসার পরেই হোয়াইট হাউসে উদ্বেগ বেড়েছে। যদিও ট্রাম্পের শরীরে এখনো করোনা ভাইরাসের কোনো লক্ষণ দেখা দেয়নি। তবে ফ্লোরিডায় দুই প্রেসিডেন্টকে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com