শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার

রংপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। শুক্রবার মধ্যরাতে কাউনিয়া উপজেলার ধরমেশ্বর মাহেশাগ্রামে এ ঘটনা ঘটে।

কাউনিয়ার থানার ওসি মোন্নাছের বিল্লাহ এই ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনার শিকার হয়েছেন শোভারানী ও তার স্বামী রবীন্দ্রনাথ।

প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, স্বামী রবীন্দ্রনাথকে পাগলের চিকিৎসা নিতে বেশ কিছু দিন থেকে জোড়াজুড়ি করছিলেন স্ত্রী শোভারানী। শুক্রবার মধ্যরাতে আবারো এ নিয়ে জোড়াজুরি করেন। এতে ক্ষুব্ধ হয়ে রবিন্দ্রনাথ ঘরে থাকা চাকু দিয়ে এলোপাথাড়ি শোভারানির মাথায় কোপায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর রবিন্দ্রনাথ ঘরের ফ্যানের সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় শনিবার বেলা ১১টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ওই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com