শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড

৩৬ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১২৭ বার

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় হলেও ৩৬ বছর আত্মগোপনে ছিলেন মঞ্জুর মোর্শেদ ওরফে রাজু উদ্দীন (৭০)। অবশেষে আজ শনিবার ভোরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর এলাকা থেকে র‌্যাবের অভিযানে আটক হন তিনি।

র‌্যাব-৫ -এর সদর দপ্তরের কোম্পানি অ্যাডজুটেন্ট তৌফিক আহম্মেদ জানান, তারা জানতে পারেন, নওগাঁর বদলগাছী থানার একটি হত্যা মামলায় ১৯৮৭ সালের দণ্ডপ্রাপ্ত আসামি মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছীতে। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী শহরে এসে পলাতক রয়েছেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু উদ্দীন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে রাজপড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com