রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বর্ণবৈষম্যের শিকার শাহরুখকন্যা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১২১ বার
ছবি-ইন্টারনেট

এখনো বড় পর্দায় অভিষেক হয়নি শাহরুখকন্যা সুহানা খানের। বলিউডে পা রাখার অপেক্ষায় আছেন। ইতোমধ্যে নামি একটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। শুধু তাই নয়, জনপ্রিয় একটি প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনী দূত হিসেবে আলিয়া ভাটের জায়গা ছিনিয়ে নিয়েছেন বলিউড বাদশাহর একমাত্র মেয়ে। আর সেই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই বর্ণবৈষম্যের শিকার হলেন তিনি।

সম্প্রতি একটি লিপস্টিকের বিজ্ঞাপনে দেখা গেছে সুহানাকে। যেখানে মেকআপ আর গ্ল্যামারের চাকচিক্যে শাহরুখকন্যাকে চেনাই দায়! আর সেই ছবি ভাইরাল হতেই কটাক্ষের শিকার হন বলিউড বাদশাহর মেয়ে। বিজ্ঞাপনে কালার কারেকশনের মাধ্যমে সুহানার গায়ের রং ফর্সা করা হয়েছে, যা দেখে ব্যঙ্গ শুরু করেছেন নেটিজেনরা। কেউ প্রশ্ন তুলেছেন, গায়ের রং ফর্সা করার কী দরকার ছিল? কেউ আবার কটাক্ষ করে বলছেন, সুন্দর দেখানোর জন্য, ফর্সা হওয়ার চেষ্টা। কারো মন্তব্য, সুহানাকে ফর্সা না করে লিপস্টিকের অন্য শেড তো দিতে পারত, যেটায় ওকে মানাতো।

যদিও এসব কোনো কিছুই গায়ে মাখছেন না সুহানা। খুব শীঘ্রই  আর্চি কমিকস’-এর ভারতীয় সংস্করণ ‘দ্য আর্চিস’ সিরিজে জোয়া আখতারের হাত ধরে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করতে চলেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com