সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

হঠাৎ ফতুল্লা থানায় অপু বিশ্বাস

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১০৭ বার

হঠাৎ করেই ফতুল্লা থানায় এলেন ঢালিউড কুইন খ্যাত চলচিত্র নায়িকা অপু বিশ্বাস।

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তিনি নীরবে থানায় এলেন এবং বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে রাত ৯টার দিকে চলে গেলেন।

অপু বিশ্বাসের আগমনের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। তাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই অপু বিশ্বাস থানায় এসেছেন। প্রায় ৩০ মিনিটের মতো সময় অতিবাহিত করে চলে গেলেন। ঢাকায় চাকরি করাকালীন সময় থেকেই তার সাথে পরিচয় এবং সম্পর্কটা অনেকটা ভাই-বোনের মতো বলে তিনি জানান।

উল্লেখ্য, ফতুল্লা থানার ওসি নুরে আযম ইতোপূর্বে রাজধানীর বনানী থানার ওসি ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com