শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব অর্থনীতির অশনিসংকেত: জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ৪ জনের মৃত্যু সংসদের নেতিবাচক সংস্কৃতি আমরা মুছে দেব: সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ৩০ কোটি ডলারের মার্কিন মিসাইল রাডার ধ্বংস করল ইরান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ স্পিকার, ডেপুটি স্পিকার পদে অভিজ্ঞরা, সংরক্ষিত আসনে ত্যাগীরা প্রাধান্য পাবে সমঝোতা করলে তারাই অপকর্ম ধামাচাপা দিত : আসিফ মাহমুদ ইরানে এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’, সময় জানালেন মার্কিন মন্ত্রী

রিজভীর বিরুদ্ধে মামলা না করে আদালত এলাকা থেকে ফিরে গেলেন হিরো আলম

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১০৭ বার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করতে গিয়ে আদালত এলাকা থেকে ফিরে গেলেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) যান অভিযোগ নিয়ে। সেখান থেকেই আদালতের উদ্দেশে রওয়ানা দেন। তবে তিনি যে গাড়িতে করে আদালত পাড়ায় যান সেটির নাম্বারপ্লেটটি ছিল সাদা কাগজে ঢেকে দেয়া।

রোববার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ডিবি কার্যালয়ে অভিযোগের পর মামলা করতে বিকেল ৩টার দিকে ঢাকার জজ কোর্টের উদ্দেশে রওয়ানা হন হিরো আলম। তবে আদালতে না গিয়ে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থান নেন। গাড়ির ভেতরে বসেছিলেন তিনি। সেখানে তার আইনজীবীও যান। আইনজীবীর সাথে মামলার বিষয়ে পরামর্শ করেন। পরে সেখান থেকে চলে যান হিরো আলম।

এসময় হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘আজ কিছু বলতে চাইছি না।’ কোন কোর্টে মামলা করতে চান– জানতে চাইলে বলেন, ‘এখনো সিদ্ধান্ত হয়নি।’

এদিকে, দুপুর সোয়া ২টার দিকে ডিবি কার্যালয় থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত বলে গালিগালাজ করেছিল। কোনো রাজনৈতিক দলের লোক কাউকে অর্ধ-পাগল কিংবা অশিক্ষিত বলতে পারে না। আমি তিনবার নির্বাচন করেছি। আমি যদি অর্ধ-পাগল হই তাহলে নির্বাচন কমিশন আমাকে যাচাই-বাছাই করে নির্বাচন করতে দিয়েছে, কোনো পাগলকে নির্বাচন করতে দেয়নি।’

‘রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত পাগল বলে আমার সম্মানহানি করেছেন, বলেন হিরো আলম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com