রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

পশ্চিম তীরে আরো তিন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইলি বাহিনী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৯৮ বার
ছবি : সংগৃহীত

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনাদের হামলায় আরো তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল (রোববার) ইসরাইলি সেনারা জেনিন শহরের কাছে একটি গাড়ির লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এসব ফিলিস্তিনি নিহত হন।

তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর দখলদার সেনারা সেখানে সাধারণ লোকজনকে কিংবা চিকিৎসার জন্য ছুটে আসা অ্যাম্বুলেন্সকে যেতে দেয়নি। ফিলিস্তিনের গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরাইলি সেনারা গাড়িটি লক্ষ্য করে একশর বেশি গুলি চালায়।

ইসরাইলি সেনারা দাবি করেছে, এই তিন ফিলিস্তিনি সশস্ত্র ছিলেন এবং তারা ইসরাইলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিন্দা জানিয়ে বলেছে, বিনা শাস্তিতে এই হত্যাকাণ্ড পার পাবে না।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, আমাদের তিন ফিলিস্তিনিকে হত্যা করে শত্রুরা মূল্য না দিয়ে পালাতে পারবে না।

ইসরাইল সাম্প্রতিক মাসগুলোতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ হত্যাযজ্ঞ ও দমনপীড়ন শুরু করেছে। এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাস্তবভিত্তিক জাতীয় পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে হামাস।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com