শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে বাড়তি ২৪ লাখ টাকা নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

পাবনায় অবৈধ বালুর স্তুপে চাপা পড়ে ২ শিশুর মৃত্যু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৭৬ বার
ছবি : নয়াদিগন্ত

পাবনার ঈশ্বরদী উপজেলায় খেলাধুলার মাঝে পদ্মা নদী থেকে উত্তোলন করা অবৈধ বালু স্তুপে চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) রাত ৭টার দিকে উপজেলার সাড়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে এঘটনা ঘটে।

নিহতরা হলো সাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঝাউদিয়া গ্রামের ব্লক পাড়ার মো. আশরাফুল ইসলামের ছেলে হিমেল রানা (৯) এবং একই এলাকার আসান আলীর ছেলে জিহাদ হোসেন (১০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ব্লকপাড়ার পদ্মাপাড়ে খেলাধুলা করছিল হিমেল ও জিহাদ। পাশেই ছিল পদ্মা নদী থেকে তুলে রাখা অবৈধ বালু বিশাল স্তুপ। খেলাধুলার সময় বালুর স্তুপ ধসে পড়ে। এতে চাপা পড়ে হিমেল ও জিহাদ। এসময় আশপাশের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাসান বাসির বলেন, মরদেহগুলো হাসপাতালে রয়েছে। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত তথ্য-প্রমাণ সংগ্রহ করছি। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঈশ্বরদীর সাড়া এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন করছে কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট। স্থানীয়দের অভিযোগ- প্রশাসনকে ম্যানেজ করে প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে এই বালু বাণিজ্য করছেন। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ভাঙনের ফলে পদ্মা নদীর গর্ভে বিলীন হচ্ছে ঘর-বাড়ি, বসতভিটা, হাটবাজার শিক্ষাপ্রতিষ্ঠানসহ শত শত বিঘা কৃষি জমি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com