রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সুইংমিং পুলে উত্তাপ ছড়ালেন নুসরাত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১১৪ বার

দুর্নীতির অভিযোগ উঠেছে টলিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত সংসদ সদস্য নুসরাত জাহান। ফ্ল্যাট দুর্নীতির এ অভিযোগ মাথায় থাকা অবস্থাতেই ‘বার্বি’ লুকে সুংমিং পুলে উত্তাপ ছড়ালেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গ্রেটা গারউইগের পরিচালিত রায়ান গসলিং ও মারগট রবি অভিনীত হলিউড ছবি ‘বার্বি’র ঝড় বইছে। এর প্রভাব পড়েছে ভারতেও। দেশটির শোবিজ তারকা থেকে রাজনীতিবিদ, অনেকেই গা ভাসাচ্ছেন ‘বার্বি’ ট্রেন্ডে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তারা ‘বার্বি’ সাজছেন। এবার ‘বার্বি’ লুকে দেখা গেল নুসরাতকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বার্বি’ লুকে ছবি পোস্ট করেছেন নুসরাত। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘গোলাপি আভায় দিবাস্বপ্নের মতো এই পোশাক’। তার নিচেই দিয়েছেন ‘বার্বি’ হ্যাশট্যাগ।

সুইমিং পুলের পাশেই ‘বার্বি’ সেজে ফটোশুট করেছেন নুসরাত। একটি ছবিতে আবার পা দুটি স্বচ্ছ পানিতে ডুবিয়ে রেখেছেন তিনি।

উল্লেখ্য, সংসদ সদস্য নুসরাত জাহানের বিরুদ্ধে সম্প্রতি ফ্ল্যাট কেলেঙ্কারির অভিযোগ ওঠে। তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সাংবাদিক সম্মেলনে করে এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন নুসোত। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি জানান, ঋণের টাকায় ফ্ল্যাট কেনা হয়েছে। সেই ঋণও শোধ করা হয়েছে। এছাড়া ২০১৭ সালেই অভিযুক্ত সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বলেও জানান। ‘মিডিয়া ট্রায়াল’-এর অভিযোগ তুলে সংবাদমাধ্যমকেও একহাত নেন নুসরাত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com