রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

স্বপ্ন সত্যি হলো রাশমিকার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৬৫ বার

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তেলেগু ও হিন্দি ভাষার সিনেমায় বেশ ভালোই করছেন। এবার তিনি বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন। তবে কোনো সিনেমায় নয়, একটি বাণিজ্যিক বিজ্ঞাপনে দেখা যাবে তাদের। যশ রাজ ফিল্মসের স্টুডিওতে একসঙ্গে দেখা গেছে তাদের।

এক টুইটে রাশমিকা নিজেই এ তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করেন। বলেন— ‘ভারতীয় সিনেমায় শাহরুখ খান সৌন্দর্যের প্রতীক। বিজ্ঞাপনে এখন তার সঙ্গে কাজ করছি। এটি স্বপ্ন সত্যি হয়ে আসার মতো।’

শাহরুখ খানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি।

ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন রাশমিকা মান্দানা। তার অভিনয় ক্যারিয়ারে যতটা যশ-খ্যাতি কুড়িয়েছেন সবই দক্ষিণী সিনেমার কল্যাণে। তার ‘পুষ্পা’ সিনেমা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউড সিনেমায়ও মন দিয়েছেন অভিনেত্রী। ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। অভিনেত্রীর পরবর্তী হিন্দি সিনেমা ‘অ্যানিমেল’। সুদীপ রেড্ডি ভাঙা পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রণবীর কাপুর। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে এটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com