শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

টেকনাফ কোস্ট গার্ডের অভিযানে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১১৪ বার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭ লাখ পিস পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ডের একটি টিম।

বুধবার (০৯ আগস্ট ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ঘাট হয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে টেকনাফ এলাকায় প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে টেকনাফ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদের নেতৃত্বে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ভোরে একটি ফিসিং বোট সমুদ্র হতে মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ঘাটে ভিড়ে এবং ৪টি বস্তাসহ চারজন ব্যক্তিকে ঘাটে নামিয়ে দিয়ে বোটটি পুনরায় সমুদ্রে চলে যায়। বোট হতে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক তাদেরকে থামার সঙ্কেত দিলে তারা বস্তাগুলো ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড সদস্যরা ওই ব্যক্তিদের ধাওয়া করলে তারা দ্রুত ঝাউবনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। পাঁচারকারীরা গভীর রাতে ঝাউবনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, জব্দকৃত ইয়াবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com