শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে বাড়তি ২৪ লাখ টাকা নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাবেক আরসা সদস্য নিহত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৩৬ বার
- ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মুফতি জামাল (৫৫) নামে এক রোহিঙ্গাকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১-এর ই-১২ ব্লকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মুফতি জামাল বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১-এর বি-১১ ব্লকের নজির আহমেদের ছেলে। তিনি ক্যাম্পে একটি মাদরাসায় শিক্ষকতা করেন।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো: আমির জাফর এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মুফতি জামাল সকালে বাজার করার সময় অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে পুলিশের সহায়তায় ক্যাম্প-১২-এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে মুফতি জামাল আগে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় সদস্য ছিলেন। কিন্তু বর্তমানে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্য বলে জানা যায়।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। বর্তমানে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে তাকে হত্যা করে পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com