রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সাহারা মরুভূমিতে মৃত্যু ২৭ শরণার্থীর

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৮৫ বার
ছবি : সংগৃহীত

সীমান্ত প্রহরার কাজে নিযুক্ত নিরাপত্তা কর্মীরা বিতাড়িত করার পর আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে ২৭ জন শরণার্থী মারা গেছে।

সম্প্রতি তাদেরকে তিউনিসিয়া থেকে লিবিয়া সীমান্তের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।

জানা গেছে, লিবিয়ার সীমান্তরক্ষীরা উত্তর সীমান্তের দক্ষিণে একটি বিস্তীর্ণ অঞ্চলে (মরুভূমিতে) মৃতদেহগুলো খুঁজে পেয়েছে, যেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে অত্যন্ত গরম আবহাওয়া।

শরণার্থীরা জানিয়েছেন যে পানি, খাবার বা আশ্রয় ছাড়াই তাদেরকে টানা কয়েক দিন ধরে হাঁটতে বাধ্য করা হয়েছে।

শরণার্থীদের তীব্র গরমের মধ্যেই শহর বা গ্রাম থেকে দূরে একটি প্রান্তরে বিতাড়িত করেছে তিউনিসিয়া- এমন অভিযোগ করেছে লিবিয়ার সীমান্তরক্ষী বাহিনী এবং অধিকার গোষ্ঠীগুলো।

জুলাইয়ে তিউনিসিয়ার বন্দর নগরী স্ফ্যাক্সে সহিংসতাতে এক তিউনিসীয় নিহত হন। এই ঘটনার কয়েক দিন পরে আফ্রিকান শরণার্থীদের বিতাড়ন শুরু হয়।

লিবিয়ার সীমান্তরক্ষীরা জানিয়েছে, তিউনিসিয়া থেকে বিতাড়িত হওয়ার পর প্রতিদিন গড়ে ১৫০ মানুষ লিবিয়ায় প্রবেশ করছে।
সূত্র : আজকাল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com