রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ছেলের জন্মদিনে কত টাকা খরচ করলেন পরীমণি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৮৪ বার

ঢালিউড সিনেমার তারকা দম্পতি রাজ ও পরীমনির একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর প্রথম জন্মদিন ঘিরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন মা পরীমনি। ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি পরীমনির আত্মীয়স্বজন ও কাছের মানুষজন হাজির হন এই আয়োজনে। ছেলের প্রথম জন্মদিনে খরচের কমতি রাখেননি পরী।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমনি জানান, ছেলের জন্মদিনের অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি অনেক কষ্ট করে এ টাকা জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যর বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।’

পরীমনি আরও বলেন, ‘রাজ্যর প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে আজ বাবুর জন্মদিন পালন করছি। রাজ্যর জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যর বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।”

সন্তানের জন্মদিনের এই পুরো আয়োজনের প্রস্তুতিতে পরীমনিকে একাই দেখা গেছে। এত দিন ছেলের প্রথম জন্মদিনের প্রস্তুতিতে কোথাও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে।

তবে জন্মদিনের অনুষ্ঠানে মা ও বাবা দুজনের দেওয়া পোশাকই পরেছে রাজ্য। পরীমনি বলেন, ‘আমি একটা পদ্মফুলের রঙের শেডের স্যুট কিনেছি। ওর বাবা সাদা রঙের জুতা কিনেছেন। এসব পরে জন্মদিনের অনুষ্ঠানে এসেছে রাজ্য।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com