শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

গাজীপুরে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ গ্রেফতার ৫

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১০৪ বার

গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোর ৪টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হচ্ছে বরিশালের গৌরনদী থানার ইসমাইল মোল্লার ছেলে মো: হাসান মোল্লা (৩২), নড়াইল জেলার কালিয়া থানার খড়রিয়া গ্রামের ইমারত হোসেনের ছেলে মিজানুর রহমান সিয়াম (১৯), ময়মনসিংহের ফুলবাড়িয়ার ঘরপাড়া এলাকার মৃত: সিদ্দিকের ছেলে মো: রিগান (১৯), টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির আব্দুল ওরফে মুজিবের ছেলে আশরাফুল ইসলাম (২০) ও শেরপুরের খরপাড়া গ্রামের মৃত: আ. হামিদের ছেলে মো: জনি (২৫)।

এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, তিনটি ছুরি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এর আগেও চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপকর্মের কথা স্বীকার করে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ‘গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার একটি টিম টঙ্গী অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com