শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড

মৌলভীবাজারে ‘অপারেশন হিলসাইড’, আটক ১৩

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১১৭ বার
ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা একটি বাড়ি থেকে নারীসহ ১৩ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। আজ শনিবার ভোরে উপজেলার সীমান্তবর্তী পূর্ব টাট্টিউলি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানানো হয়নি। আটককৃতদের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু রয়েছে। এ সময় তিন কেজি বিস্ফোরক, হাই এক্সক্লুসিভ ৫০টি ডেটোনেটর, ৩ লাখ ৬১ হাজার টাকা, জঙ্গি প্রশিক্ষণ সামগ্রিক ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।সিটিটিসি ও সোয়াট পরিচালিত অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইড’।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালেক জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে সীমান্তবর্তী পূর্ব টাট্টিউলি গ্রামের ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে সিটিটিসি ও সোয়াট টিমের সদস্যরা অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে।

তিনি আরও বলেন, অভিযান শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম জানান, বাড়িটি টিলার ওপর নতুন নির্মাণ করা। নিরাপত্তার কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com