রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

শপথ নিলেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১০৪ বার

পাকিস্তানের অষ্টম অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ারুল হক কাকার। আজ সোমবার দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি তাকে শপথবাক্য পাঠ করান। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামাবাদে;র আইওয়া-ই-সদর এ চলে উদযাপন। সেখানেই অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন আনোয়ারুল হক। আসন্ন জাতীয় নির্বাচন আয়োজন তিনি তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন।

শপথ পাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, সেনাপ্রধান অসিম মুনির, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান নাদিম রাজা, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আমজাদ খান নিয়াজি, আন্তবিভাগ গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার রাজা পারভেজ আশরাফ, সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জরানি, সিন্ধের গভর্নর কামরান টেসরি, পাঞ্জাবের গভর্নর বালিঘুর রেহমান, খাইবার পাখতুনখোয়ার গভর্নর হাজি গুলাম আলি, পিটিআই সিনেটর শাজাদ ওয়াসিম ও পিপিপি নেতা ফয়সাল করিম কুন্দি।

শপথ গ্রহণের পর সেনাকর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেছেন নতুন প্রধানমন্ত্রী। তার প্রথম কাজই এখন এই অন্তবর্তীকালীন সময়ের জন্য মন্ত্রিসভা গঠন করা।

গত শনিবার শেহবাজ শরীফ ও বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজে বৈঠকের পর আনোয়ারুল হকের নাম প্রস্তাব করা হয়। গতকাল রোববার এক বিবৃতিতে শেহবাজ আশা করেন, আনোয়ারুল হকের নেতৃত্বে দেশটিতে সুষ্ঠু নির্বাচন হবে। তিনি বলেন, এই অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী একজন শিক্ষিত ব্যক্তি ও দেশপ্রেমিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com