শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

‘বঙ্গবন্ধুর ৫ খুনির তথ্য দিলে পুরস্কার দেবে সরকার’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৮৫ বার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত পাঁচ পলাতক আসামির সন্ধান দিতে পারলে পুরস্কার দেবে সরকার। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে এ আলোচনার আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারী সাত জনের মধ্যে সরকার দুজনের তথ্য পেয়েছে। বাকি ৫ জন এখনো ধরা ছোঁয়ার বাইরে। যদি কোনো নাগরিক ওই পাঁচজনের তথ্য দিতে পারেন তবে তাকে পুরস্কৃত করবে সরকার।’

মন্ত্রী প্রবাসীদের পরামর্শ দেন- যুক্তরাষ্ট্রে রাশেদ চৌধুরী ও কানাডায় নূর চৌধুরীর বাসার সামনে মাসে একবার প্রতিবাদ জানানোর।

তিনি বলেন, ‘এই দুজন সেসব দেশে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন। তাদের দেখলেই খুনি খুনি বলে ধিক্কার জানানোর আহ্বান জানান মন্ত্রী।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com