রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

চট্টগ্রামে আল্লামা সাঈদীর গায়েবানা জানাজায় পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ, আটক ৩০

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১২৩ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় আসা লোকজনের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় অন্তত ৩০ জন সাঈদী-বক্তকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, তাদের ওপর হামলা করা হয়েছে। তবে জামায়াতের দাবি, পুলিশ কোনো উস্কানি ছাড়াই জানাজায় বাধা দিয়েছে এবং মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার পর মুসল্লিদের ৪-৫ শ’ জনের একটি বহর জামিয়াতুল ফালাহ থেকে আলমাস সিনেমা হলের সামনে গেলে পুলিশ তাদের লক্ষ্য করে ফাঁকাগুলি ছোঁড়ে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ ধরপাকড় শুরু করে। পরে কাজীর দেউড়ি মোড়, ওয়াসার মোড়, জিইসি মোড় ও লালখান বাজারসহ নগরের বিভিন্ন স্থানে পুলিশ অবস্থান নিয়ে পথচারী ও জানাজায় আসা লোকজনকে বেদম প্রহার করে। এ সময় অন্তত ৩০ জনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, জানাজার অনুমতি ছাড়া জমিয়তুল ফালাহ মসজিদের আশপাশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিকেল থেকে জড়ো হতে থাকে। তারা অতর্কিত পুলিশের ওপর হামলা চালায়। আমাদের পূর্বপ্রস্তুতি থাকায় তাৎক্ষণিকভাবে সেটা প্রতিরোধ করেছি। পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, জামায়াত-শিবিরের ৩০ জনের বেশি নেতাকর্মীকে কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করেছে।

এর আগে যে কোনো ঘটনা এড়াতে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com