শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সিরাজগঞ্জে এক রাতে ৬ বাল্য বিয়ে বন্ধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৩০৮ বার

সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ছয়টি বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব বাল্য বিয়ে বন্ধ করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

আদালত সূত্র জানায়, উপজেলার ধীতপুর কানু গ্রামে আবু সামা শেখের মেয়ের (১৪) বিয়ের আয়োজনের সংবাদ পেয়ে সন্ধ্যায় অভিযান চালিয়ে বিয়ে বন্ধ এবং কনের বাবা আবু সামাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কাদাই গ্রামে ছানোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের (১৩) বাল্য বিয়ে বন্ধ করা হয়।

পরে বাগবাটি দক্ষিণ পাড়ার আবু হানিফের মেয়ের (১৬) বিয়ের আয়োজনে অভিযান চালিয়ে তা বন্ধ করা হয়। এ সময় কাজী রেজাউল করিমকে ৫০ হাজার, বর আজিজল হককে ৫ হাজার ও কনের ভগ্নিপতি খোকন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাতে শিবনাথপুর গ্রামে আকতার হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রীর (১৪) বাল্য বিয়ে বন্ধ করা হয়। এ সময় বর ও কনের বাবাকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। সেই সাথে কানগাঁতী গ্রামে হাফিজুলের মেয়ে দশম শ্রেণির ছাত্রীর (১৫) বিয়ে বন্ধ এবং বর ও কনের বাবাকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। শেষে মালিগাঁতী গ্রামের ছানোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের (১২) বিয়ে বন্ধ ও তার বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া প্রত্যেক অভিযানে মেয়েকে ১৮ বছরের নিচে বিয়ে দেবেন না মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com