রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু বৃহস্পতিবার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৫৩ বার

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহ্স্পতিবার (১৬ আগস্ট)।
চলতি বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা বোর্ড ও কারিগরি বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি/এইচএসসি/ভোকেশনাল/ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা)-সহ ১১টি শিক্ষাবোর্ডের পরিসংখানে জানা যায়, এবার মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ছয় লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ছাত্রী এবং ছয় লাখ ৭০ হাজার ৪৫৫ জন ছাত্রী।

মোট নয় হাজার ১৬৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। মোট নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন। এর মধ্যে, পাঁচ লাখ ২৬ হাজার ২৫১ জন ছাত্র ও পাঁচ লাখ ৮২ হাজার ৩৪৩ জন ছাত্রী। চার হাজার ৬৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক হাজার ৫৩৫টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৮ হাজার ৩১ জন, শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন।

মোট শিক্ষাপ্রতিষ্ঠান দুই হাজার ৬৮৮টি এবং মোট কেন্দ্র ৪৪৯টি। কারিগরি শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৫২ হাজার ৭১৭ জন। এর মধ্যে এক লাখ নয় হাজার ৫৭৩ জন ছাত্র ও ৪৩ হাজার ১৪৪ জন ছাত্রী। শিক্ষাপ্রতিষ্ঠান এক হাজার ৮৩৪ এবং মোট কেন্দ্র ৬৭৪টি।

এদিকে, ডেঙ্গুর প্রার্দুভাব মোকাবেলায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

গত ৮ আগস্ট আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে।

বৃহস্পতিবার পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিতে হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডে প্রতিবেদন দিতে হবে।

পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএম এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন পত্রের সেট কোড জানিয়ে দেয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন/ ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন (ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন)।

পরীক্ষা সংশিষ্ট পরীক্ষার্থী, কক্ষ প্রত্যবেক্ষক, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শক টিম, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছাড়া অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

গত বছরের তুলনায় চলতি বছর মোট পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৫৫ হাজার ৯৩৫ জন। মোট প্রতিষ্ঠান কমেছে ১২টি এবং মোট কেন্দ্র বেড়েছে নয়টি।

এবার এইচএসসি পরীক্ষায় সকল পরীক্ষার্থী (নিয়মিত,অনিয়মিত ও মানোন্নয়ন) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৩ সালের সংশোধিত পূণর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ও সিলেবাস অনুযায়ী সকল বিষয়ে পুর্ণনম্বর ও পূর্ণসময়ে অংশগ্রহণ করবে। পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।

এছাড়া, সাধারণ শিক্ষাবোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১৭ আগস্ট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে। মাদরাসা শিক্ষাবোর্ডে বৃহস্পতিবার পরীক্ষা শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত চলবে।

অন্যদিকে, কারিগরি শিক্ষাবোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১৭ আগস্ট শুরু হয়ে শেষ হবে ১৪ সেপ্টেম্বর এবং ব্যবহারিক পরীক্ষা ১৫ সেপ্টেম্বর হতে শুরু হয়ে ২৭ সেপ্টেম্বর শেষ হবে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com